গৌরীপুরে দেশীয় অস্ত্রসহ বিএনপি’র মনোনয়ন বঞ্চিত হিরণের মদদপুষ্ট সন্ত্রাসী আটক ৪

প্রকাশ:

গৌরীপুরে দেশীয় অস্ত্রসহ বিএনপি’র মনোনয়ন বঞ্চিত হিরণের মদদপুষ্ট সন্ত্রাসী আটক ৪

রাজু হোসেন (নিজস্ব প্রতিবেদক)

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ বিএনপি’র মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরণের মদদপুষ্ট সন্ত্রাসী চারজনকে আটক করা হয়েছে। গত শনিবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হল- কাউরাট এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ শামীম (২৯), মৃত শাজাহানের ছেলে মামুন (২৫) ও মাজেদ আলীর ছেলে মোঃ আফাজ এবং পূর্ব দাপুনিয়া এলাকার রফিকের ছেলে হাবিব (১৭)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুরের সরকার পাড়া এলাকায় “প্রত্যাশা যুব কল্যাণ সংঘে” এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশী অস্ত্রসহ দা,রামদা,চাপাতিসহ তাদেরকে আটক করে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে উদ্বেগের পাশাপাশি স্বস্তিও দেখা গেছে, কারণ স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই ক্লাবটি নিয়ে বিভিন্ন অভিযোগ করে আসছিলেন বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের বিএনপি’র মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরণের অনুসারী। অপ্রীতিকর ঘটনা ঘটনানোর জন্য এই অস্ত্রগুলো নিয়ে গ্রেফতারকৃতরা প্রস্তুতি নিচ্ছিলেন।

এসংক্রান্তে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল আলম জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আলমত জব্দ করে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...