আমতলীতে আশ্রয়ন প্রকল্পের খাসজমি দখলের অভিযোগ — তদন্ত ও জমি উদ্ধারের দাবি এলাকাবাসীর

প্রকাশ:

আমতলীতে আশ্রয়ন প্রকল্পের খাসজমি দখলের অভিযোগ — তদন্ত ও জমি উদ্ধারের দাবি এলাকাবাসীর

আমতলী( বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত সরকারি খাসজমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকা বাসি মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ ও জমি উদ্ধারের দাবি জানিয়েছেন। স্থানীয় বারেক মৃধা বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিয়েছেন ।


 লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফ্লাট নং খতিয়ান ও দাগ নং ১৪৯১/১৩৮৩ নম্বরের প্রায় ১ একর খাসজমি সরকার আশ্রয়ন প্রকল্পের জন্য নির্ধারণ করে। জমিটির চৌহদ্দি— পূর্বে কাজিরপাড়া সরকারি রাস্তা, উত্তরে সুলতান মৃধার বাড়ি এবং পশ্চিমে আমিন মৃধার বাড়ি হিসেবে উল্লেখ রয়েছে।


অভিযোগে বলা হয়, উক্ত সরকারি খাসজমিতে সরকারের নামে আশ্রয়ন প্রকল্প সাইনবোর্ড টানানো ছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সামসু উদ্দিন (সানু) কমান্ডার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর শাশুড়ি রাজিয়া নামের এক নারীর নামে জোরপূর্বক জমিটি দখল করে সেখানে দুইতলা পাকা ভবন নির্মাণ করছেন।


এলাকাবাসীর অভিযোগ, আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া জমিটি দখল হওয়ায় গৃহহীনদের পুনর্বাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। তারা জানান, সরকারি পুকুর ও আশ্রয়ন প্রকল্পের জন্য নির্ধারিত জমি জবরদখল করে ভবন নির্মাণের চেষ্টা চলছে। আমরা চাই প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে জমিটি উদ্ধার করুক।


এদিকে, দখলকৃত সরকারি পুকুর পুনরায় খনন ও উন্মুক্ত করার দাবিও তুলেছেন স্থানীয়রা। তারা বলেন, এই জমি ও পুকুর উদ্ধার হলে বহু গৃহহীন পরিবার আশ্রয়ের সুযোগ পাবে এবং এলাকার পরিবেশও রক্ষা পাবে।



অভিযোগর বিষয় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সামসু উদ্দিন (সানু) কমান্ডার কে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি । 
এস এম নাসির মাহামুদ
আমতলী বরগুনা
০১৭১২৩৭২৯৬৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...