বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বি-বাড়িয়া সদর উপজেলার ১১নং সুলতানপুর ইউনিয়ন এর পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন”

প্রকাশ:

“বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বি-বাড়িয়া সদর উপজেলার ১১নং সুলতানপুর ইউনিয়ন এর পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন”

আজ ৩১ অক্টোবর শুক্রবার বস্তুর উর্ধ্বে মানবসত্তা ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বি-বাড়িয়া সদর উপজেলাধীন সুলতানপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে সুলতানপুর ইউনিয়ন পরিষদের মাঠে এক বিশাল জনসভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-বাড়িয়া জেলার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুফী আহমদ শাহ মোর্শেদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, উপস্থিত ছিলেন জেলা যুগ্ন আহবায়ক এডভোকেট আশরাফুল হক সুমন, জেলা যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন চিশতী,শাহজাদ ভূইয়াসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

সদর উপজেলা সাধারণ সম্পাদক এসএম শাহিনের সঞ্চালনায় অত্র ইউনিয়নের সুলতানপুর গ্রামের কৃতি সন্তান তরুণ প্রজন্মের প্রিয়মুখ আবেদ হোসেনকে সভাপতি ও  তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, মীর সানাউল্লাহকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ও অন্যান্য পদবীর সদস্যদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও  জেলা সদস্য সচিব মাঈনুদ্দিন টিটু ।

সুলতানপুর ইউনিয়ন কমিটি ঘোষণার পর তারা একটি সংক্ষিপ্ত র‍্যালীও সম্পন্ন করেন।

সমাবেশে বক্তারা মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে বলেন, নতুন জীবন নতুন রাজনীতি, সব মানুষের কল্যাণে- মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতিই সকল সংকট থেকে মুক্তির উপযুক্ত সমাধান।
তারা বলেন,  একক গোষ্ঠীবাদি রাজনীতি ও একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি আত্মা বিনাশী, জীবন বিনাশী ও মানবতা বিধ্বংসী মরণ ফাঁদ এবং একমাত্র সর্বজনীন মানবতার রাজনীতিই আত্মার মুক্তি জীবনের স্বাধীনতা ও নিরাপদ জীবনের জন্য অনুকূল রাজনীতি ও রাষ্ট্রের অবিকল্প উপায় ও দিশা।
মানবতার রাজনীতির অবর্তমানেই সাম্প্রদায়িক দ্বন্দ্ব সংঘাত সকল অন্যায় জুলুম পাশবতা কায়েম হয়ে আছে এই সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে।

বক্তারা আগামী নির্বাচনে মানুষ হিসেবে সব মানুষের কল্যাণে জীবন বাঁচাতে দেশ বাঁচাতে ধর্ম বাঁচাতে মানবতার রাজনীতির একমাত্র প্লাটফর্ম বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানোর পাশাপাশি আপেল প্রতীকে ভোটও চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...