তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

প্রকাশ:

তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে

বিশ্বইনসানিয়াতবিপ্লব_বাংলাদেশ।

ঐক্যমত্য কমিশনের সনদ সম্পর্কে
মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
(World humanity revolution) এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন,
কতিপয় জনসনদবিহীন লোকের এসব ভিত্তিহীন তথাকথিত সনদ জনগণের সনদ নয়, এসব সনদের কোনো আইনগত ও সাংবিধানিক বৈধতা নেই।

ইমাম হায়াত বলেন, কতিপয় অনির্বাচিত ব্যক্তির সনদ রাষ্ট্রের সনদ হতে পারেনা। রাষ্ট্র ও জনগণের উপর কেউ কিছু চাপিয়ে দেয়ার অধিকার নেই এবং এহেন প্রচেষ্টা নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ হিসেবেই গণ্য হবে।

তিনি বলেন, জুলাই সনদ কথাটাই মিথ্যা ও ধোকা ,কারন জুলাই আন্দোলন কোনো সনদের ভিত্তিতে হয় নাই, জংগীবাদী সাম্প্রদায়িক স্বৈররাষ্ট্র কায়েমের জন্য হয় নাই, জুলাই আন্দোলনে জনগণ কেবল গণতন্ত্র এবং সবার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার চেয়েছিলো যা ক্ষমতাসীন অন্তর্বর্তীচক্র ধ্বংস করে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র- দস্যুতন্ত্র- জংগীবাদ- মবসন্ত্রাস- মিথ্যা মামলা- আদালত জবরদখল- বৈষম্য – দলীয়করণ খুন রাষ্ট্রীয়সন্ত্রাস – বাকস্বাধীনতা হরন – অন্যায় গ্রেফতার -রাজনৈতিক নিপীড়ন নির্যাতন জেল জুলুম চালাচ্ছে।

ইমাম হায়াত বলেন,
গণভোটের নামে প্রহসণের ভোটের নামে যতই চেষ্টা করা হোক এসব চাপিয়ে দেয়া তথাকথিত সনদ কখনোই জনগনের গ্রহনযোগ্য হবে না।

তিনি বলেন, আমরা জনগণের প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের সাথে আলোচনা পরামর্শ না করে কতিপয় ভিত্তিহীন নামসর্বস্ব ও জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির গ্রুপ নিয়ে তাদের অসৎস্বার্থে স্বৈরাচারী কায়দায় তৈরি অগণতান্ত্রিক এ তথাকথিত সনদ জনগণ বর্জন করবে এবং ইতিহাসের পরিত্যক্ত বর্জ্য আবর্জনায় পরিণত হবে এবং অলরেডি হয়ে গেছে।

শেখরায়হানরাহবার,

মহাসচিব, #বিশ্বইনসানিয়াতবিপ্লব_বাংলাদেশ।

Allama_Imam_Hayat #World_humanity_revolution

Allama Imam Hayat

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...