‘আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল’ – তারেক রহমান

প্রকাশ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের স্বৈরাচারী সরকারের সময় আদালতের আদেশে তার কথা বলার অধিকার রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছিল। গণমাধ্যম তার বক্তব্য ছাপাতে বা প্রচার করতে চাইলে তা করতে পারত না।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম। পরদিন দেখলাম, তখনকার প্রেস ক্লাবের কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিল যে, আইনের দৃষ্টিতে আমাকে ফেরারি হিসেবে গণ্য করা হয়েছিল, তাই এমন ব্যক্তিকে প্রেস ক্লাবে কথা বলতে দেওয়া হবে না। এভাবেই তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে।”

তারেক রহমান আরও বলেন, “আমি থেমে থাকিনি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পন্থায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ পৌঁছিয়েছিও। কাজেই গণমাধ্যমে যে কথা বলিনি তা নয়, আমি বলেছি। হয়ত আপনারা তা নিতে পারেননি বা শুনতে পারেননি, ইচ্ছা থাকলেও ছাপাতে বা প্রচার করতে পারেননি। কিন্তু আমি বলেছি এবং আমি থেমে থাকিনি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...