মাদক সেবনের ভাইরাল ভিডিওর ঘটনায় নাটোরে ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশ:

নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

রোববার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর সাংগঠনিক ও প্রাথমিক সদস্যপদ বাতিলের ঘোষণা দেওয়া হয়।

এনামুল হক বড়াইগ্রাম পৌরসভার গোয়ালিয়াপা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সম্প্রতি মৌখাড়া বাজারে বড়াল নদের ধারে বসে মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, “ছাত্রদলে মাদক সেবনের কোনো স্থান নেই। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কার করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...