ফেনী-০৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশ:

ফেনী-০৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা

মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব মনোনীত ফেনী-০৩ (দাগনভূঞা–সোনাগাজী আংশিক) আসনের প্রার্থী হাসান আহমেদ এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে সকল আইনগত ও সাংবিধানিক শর্ত পূরণ করায় হাসান আহমেদের মনোনয়ন বৈধ হিসেবে চূড়ান্ত করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় হাসান আহমেদ বলেন,
“এই বৈধতা শুধু আমার নয়, মানবতা, ন্যায়বিচার ও ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন। ফেনী-০৩ আসনের মানুষের অধিকার, মর্যাদা ও মানবিক সমাজ গঠনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
ইনসানিয়াত বিপ্লব নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধ ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রত্যাশায় হাসান আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং জনগণের ব্যাপক সাড়া মিলছে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০৩ আসনে মানবতা ও ইনসানিয়াতের দর্শন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মাঠে নামছেন প্রার্থী হাসান আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...