নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

প্রকাশ:

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১০ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কদমরসুল এলাকায় অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, কারখানার বয়লার কক্ষে হঠাৎ বিস্ফোরণ হলে এর তীব্রতায় ভবনের কয়েকটি কক্ষের কাচের দেয়াল ভেঙে যায়। এ সময় সেখানে কর্মরত আটজন শ্রমিক দগ্ধ হন এবং কাচের আঘাতও পান।
আহত শ্রমিকরা হলেন— মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রথমে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, সবাই বর্তমানে শঙ্কামুক্ত।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার পর নির্ধারণ করা হবে।
এদিকে আকিজ সিমেন্ট ফ্যাক্টরির এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার বিষয়টি কারখানা কর্তৃপক্ষ তদারকি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...