কসবায় ভাই ভাই সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ।
সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই!
এই স্লোগানকে সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিবড়া ভাই ভাই সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে, আমেনা খাতুন ফাউন্ডেশন ও মানবিক যুব সমাজের সহযোগীতায় এলাকার দরিদ্র প্রায় ১০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপহার সামগ্রী মধ্যে ছিলো, সেমাই, চিনি, গুড়াদুধ, কিসমিস, তেল, পিয়াজ এবং নুডুলস।
অত্র সংগঠনের স্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাই ভাই সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এনামুল হক , সাধারন সম্পাদক কাজী আরিফুল ইসলাম ইকবাল, সাবেক সভাপতি আরিফুল ইসলাম সুজন, সাবেক সভাপতি নূর মোহাম্মদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রবিউল্লাহ, ভাই ভাই সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ খোকন পাঠোয়ারী, মোঃ রাকিবুল ইসলাম জুয়েল, ডাঃ শাহ আলামসহ অত্র সংঘঠনে অন্যান্য সদস্য বৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জানা গেছে, সংগঠনটি ২০১১সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রোগ্রামের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তা ভবিষ্যতেও চলমান থাকবে। ভাই ভাই সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আশফিকুর রহমান সোহাগ বলেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত এর শিক্ষা, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, এই শিক্ষায় অনুপানিত হয়ে তারা মানবতায় সেবায় কাজ করে যাচ্ছেন। প্রতিবছর এই ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করার জন্য ভাই ভাই সমাজ কল্যাণ সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এলাকার বিশিষ্টজনেরা।


