লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

প্রকাশ:

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক
রিপোর্ট: আনিছুর রহমান
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আখতারুজ্জামান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবাদি জমি ও বসতভিটা নিয়ে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর রহমান, আব্দুল মতিন ও নুরুজ্জামানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় চাচাদের লাঠির আঘাতে গুরুতর আহত হন আখতারুজ্জামান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নিহত আখতারুজ্জামান ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, রফিকুল ইসলাম ভাইদের মধ্যে বড়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আব্দুল মতিনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...