টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহতের মরদেহ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে পৌঁছেছে।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। মরদেহ পৌঁছানোর আগেই কবর খননের প্রস্তুতি সম্পন্ন করা হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, দুপুরে বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
একই পরিবারের একাধিক সদস্যসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
দুর্ঘটনায় নিহতরা হলেন—
সুলতান মাহমুদ (২৮), নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে; তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে; নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। তারা সবাই গার্মেন্টস শ্রমিক ছিলেন এবং একই পরিবারের সদস্য।
জানা যায়, নিহত দোলা বেগম ঈদের ছুটিতে বাড়িতে এসে তার একমাত্র মেয়ে জুই আক্তারের বিয়ে দিয়েছিলেন ঈদের দুই দিন পরই নিজপাড়া গ্রামের নাইম মিয়ার সঙ্গে।
মরদেহ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে ছুটে যান এবং শনিবার সকালে মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ
ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন
প্রকাশ:

