যশোর কারাগারে স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ দেখলেন বন্দি ছাত্রলীগ নেতা সাদ্দাম

প্রকাশ:

যশোর কারাগারে স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ দেখলেন বন্দি ছাত্রলীগ নেতা সাদ্দাম
যশোর প্রতিনিধি:
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় তার মৃত স্ত্রী ও ৯ মাসের শিশুপুত্রের মরদেহ দেখার সুযোগ দিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে এ সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কারাগারের ফটকে আনা হয় সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তাদের শিশুপুত্রের মরদেহ। সেখানে দীর্ঘ সময় স্ত্রীকে শেষবারের মতো স্পর্শ করেন সাদ্দাম এবং জীবনে প্রথমবারের মতো নিজের মৃত সন্তানকে কোলে তুলে নেন। এ সময় উপস্থিত কারারক্ষী ও স্বজনদের মধ্যে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে একই দিন দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাদ্দামের স্ত্রী মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে প্রথমে ৯ মাসের শিশুপুত্রকে পানির বালতিতে চুবিয়ে হত্যা করেন। পরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্বামীর মুক্তির কোনো পথ না দেখে হতাশাগ্রস্ত হয়ে তিনি এমন চরম সিদ্ধান্ত নেন। পরিবারের ভাষ্যমতে, সাদ্দাম কারাগার থেকে মাঝেমধ্যে চিরকুট পাঠিয়ে স্ত্রীকে ধৈর্য ধরার কথা বলতেন এবং শিগগির মুক্তির আশ্বাস দিতেন। এসব বিষয় স্বর্ণালীর ওপর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, সাদ্দাম গত ১৫ ডিসেম্বর থেকে এ কারাগারে বন্দি রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মানবিক কারণে তাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। নির্ধারিত প্রক্রিয়া শেষে তাকে পুনরায় তার ওয়ার্ডে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...