পেকুয়ার চার বছরের শিশুর ফুসফুস থেকে সফলভাবে ডেন্টাল ফাইল অপসারণ

প্রকাশ:

পেকুয়ার চার বছরের শিশুর ফুসফুস থেকে সফলভাবে ডেন্টাল ফাইল অপসারণ
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দাঁতের চিকিৎসা করাতে গিয়ে চার বছরের শিশু তাসনুভা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় এক ডেন্টাল টেকনিশিয়ানের কাছে চিকিৎসাকালে অসাবধানতাবশত একটি ডেন্টাল ফাইল শিশুটির শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। এতে তাৎক্ষণিকভাবে শিশুটির জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়।
পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় দ্রুত শিশুটিকে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে এন্ডোস্কপি রুমে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদিন (সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল) এবং একটি দক্ষ ব্রঙ্কোস্কপি টিমের সম্মিলিত প্রচেষ্টায় শিশুটির ফুসফুসে আটকে থাকা ডেন্টাল ফাইলটি সফলভাবে অপসারণ করা সম্ভব হয়। পুরো প্রক্রিয়ায় এনেস্থেশিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডা. জিয়াউল কাদের।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, আলহামদুলিল্লাহ—বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল এবং সে আশঙ্কামুক্ত রয়েছে।


চিকিৎসকরা এ ঘটনায় অভিভাবকদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, শিশুদের দাঁতের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষিত ও রেজিস্টার্ড BDS ডিগ্রিধারী ডেন্টাল চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া উচিত। সামান্য অসাবধানতাও যে বড় দুর্ঘটনার কারণ হতে পারে, এ ঘটনা তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...