নুরুল কবীরের ওপর হামলার তীব্র নিন্দা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

প্রকাশ:

মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নিউ এজ-এর সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তকণ্ঠের অন্যতম ধারক বিশিষ্ট সাংবাদিক ও চিন্তাবিদ জনাব নুরুল কবীরের ওপর সংঘটিত জঙ্গিবাদী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়, জনাব নুরুল কবীরের ওপর জঙ্গিবাদী রাজাকার দুর্বৃত্তদের এই হিংস্র ও পাশবিক হামলা কেবল একজন সাংবাদিকের ওপর আঘাত নয়; এটি জীবনের স্বাধীনতা, গণতন্ত্র ও বাকস্বাধীনতা রুদ্ধ করার একটি ফ্যাসিবাদী সন্ত্রাসবাদী অপরাধ। এ ধরনের হামলা রাষ্ট্রবিরোধী, স্বৈরতান্ত্রিক ও ধ্বংসাত্মক তালেবানি জঙ্গিবাদী ষড়যন্ত্রেরই অংশ বলে মন্তব্য করে দলটি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশ দমনে যারা সহিংসতার পথ বেছে নেয়, তারা সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এবং জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার রাজনীতির সংগ্রাম আরও জোরদার করতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...