বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক নির্বাচিত খালেদ মাসুদ পাইলট

প্রকাশ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্যে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে চলছে ভোট গণনা।

ক্যাটাগরি-৩ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাইলট। মোট ৪৩ ভোটের মধ্যে ৩৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পান ৭ ভোট। একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।

পাইলট ছিলেন সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে মনোনীত কাউন্সিলর। এই ক্যাটাগরিতে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ বিভিন্ন সংস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভোট দিয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের পাঁচজন মনোনীত কাউন্সিলরও ভোট দেন।

এই ভোটেই পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

ইত্তেফাক/জেডএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...