তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন গতি আসবে: আসিফ মাহমুদ

প্রকাশ:

তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন গতি আসবে: আসিফ মাহমুদ
ঢাকা, ২৫ ডিসেম্বর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লিখেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশের মাটিতে প্রত্যাবর্তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগতম।
তিনি আরও উল্লেখ করেন, এই প্রত্যাবর্তন কেবল একজন রাজনৈতিক নেতার ঘরে ফেরা নয়; বরং এটি গণতন্ত্র ও জনগণের প্রত্যাশার সঙ্গে যুক্ত একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করলেও তারেক রহমান নিজ দল, দেশ ও জনগণের সঙ্গে আত্মিক ও আদর্শিকভাবে যুক্ত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, আশা করি তার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন গতি আনবে। দেশের জন্য এবং মানুষের কল্যাণে তার পথচলা সফল হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধারের প্রতিফলন। তিনি এটিকে দেশের গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...