নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

প্রকাশ:

নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ


চলমান দুর্নীতির মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ ক্ষমা চেয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে আবেদন করার পর তেল আবিবজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় রোববার (৩০ নভেম্বর) রাতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের বাসভবনের সামনে জড়ো হয়ে হাজারো ইসরাইলি বিক্ষোভ করে।
৭৬ বছর বয়সি নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যাবহারের তিনটি মামলায় বিচারাধীন। চলমান এসব মামলায় দোষ স্বীকার বা কোনো ধরনের অনুশোচনা না করে ক্ষমার আবেদন করার কয়েক ঘণ্টা পর এই বিক্ষোভ শুরু হয়।
এই বিক্ষোভে বিরোধী দলীয় এমপি নাআমা লাজিমিসহ অনেকে অংশ নেন। একজন বিক্ষোভকারী কয়েদিদের মতো কমলা রঙের পোশাক পরে এবং অনেকে কলার স্তূপ সাজিয়ে ব্যঙ্গাত্মকভাবে প্রতিবাদ জানান।
বিশিষ্ট সরকারাবিরোধী আন্দোলনকর্মী শিকমা ব্রেসলার বলেন, ‘তিনি (নেতানিয়াহু) কোনো দায়ভার না নিয়ে, দেশকে যেভাবে বিভক্ত করেছেন তার কোনো মূল্য না দিয়ে, বিচার বাতিল করতে চাইছেন। ইসরাইলের ভবিষ্যৎ এখান ঝুঁকির মুখে।’
আরও পড়ুন: দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে প্রেসিডেন্টকে নেতানিয়াহুর চিঠি
নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। মামলায় ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনি সবসময় অস্বীকার করে এসেছেন।
তার আইনজীবীরা প্রেসিডেন্টের দফতরে পাঠানো এক চিঠিতে বলেন, প্রধানমন্ত্রী এখনও বিশ্বাস করেন আইনি প্রক্রিয়ার ফল হবে বেকসুর খালাস।
নিজ দল লিকুদ পার্টির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আজ আমার আইনজীবীরা দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমার অনুরোধ পাঠিয়েছেন। আশা করি দেশের মঙ্গল কামনা করেন এমন যে কেউ এ উদ্যোগকে সমর্থন করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...