জামায়াত প্রার্থীর ‘শোভাযাত্রার মোটরসাইকেলের’ ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশ:

জামায়াত প্রার্থীর ‘শোভাযাত্রার মোটরসাইকেলের’ ধাক্কায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আবদুল খালেকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলের নেতাকর্মীরা। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী (৭৩) ওই এলাকার কারিগর পাড়ার বাসিন্দা।

নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, ‘আমার চাচা বয়স্ক মানুষ এবং অসুস্থ ছিলেন। দুপুরে জোহরের নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় জামায়াতের শোভাযাত্রায় অংশ নেওয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। জানাজায় জামায়াত নেতারা অংশ নিয়েছেন।’

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে জামায়াত প্রার্থীর শোভাযাত্রার গাড়ি যাচ্ছিল। ওই সময়ে ফজর আলী নামাজের জন্য মসজিদে রওনা হন। রাস্তা পার হওয়ার সময় শোভাযাত্রার গাড়িতে ধাক্কা লেগে আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’

সদর থানা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, ‘ফজর আলী আমাদের দলেরই কর্মী ছিলেন। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কা লেগে মারা গেছেন। তার দাফন সম্পন্ন হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাতক্ষীরা-২ আসনে জামায়াতের প্রার্থী আবদুল খালেকের নেতৃত্বে মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা বের হয়েছিল। বাদামতলা বাজার এলাকায় সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লেগে ফজর আলী মারা গেছেন বলে শুনেছি। তিনি খুব অসুস্থ ছিলেন। পরে দাফনকাজে আমাদের প্রার্থী ও দলের নেতাকর্মীরা অংশ নেন। তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে জানাজা পড়ান আমাদের প্রার্থী। যিনি মারা গেছেন, তিনি আমাদের দলেরই সমর্থক ছিলেন।’

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘মোটরসাইকেলে ধাক্কা লেগে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান বৃদ্ধ ফজর আলী। নিহতের স্বজনদের কারও কোনও অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...