ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায়, যুবলীগ নেতা আটক

প্রকাশ:

চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় যুবলীগ নেতা আটক

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ির পিছনের বাঁশবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আসমান চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার মৃত জাহানবক্সের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) হোসেন আলীসহ পুলিশের বিশেষ দল পৌর এলাকার রেলপাড়ায় অভিযান চালিয়ে আসমানকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি সিরাজুল ইসলাম আসমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি। এ মামলায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...