বিএনপির মনোনয়ন বিতর্কে কালিগঞ্জে হরতাল, বিক্ষোভ ও স্লোগানে মুখর নলতা,

প্রকাশ:

বিএনপির মনোনয়ন বিতর্কে কালিগঞ্জে হরতাল, বিক্ষোভ ও স্লোগানে মুখর নলতা

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা- ৩ কালিগঞ্জ- আসাশুনি আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন কে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ ,আধাবেলা হরতাল, বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা গরিবের ডাক্তার খ্যাত ডাঃ শহিদুল আলম সমর্থকরা । সোমবার মনোনয়ন ঘোষণার পরপরই এলাকায় ডাঃ শহিদুল আলমের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঐ সময় নলতায় হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ সমাবেশ করে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে হরতালের কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের নলতার বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েন। দলীয় নেতা কর্মীরা নলতা হাসপাতাল মোড়, সানি মার্কেট, রওজা মোড় সহ গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেন হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মীর ও সমর্থকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে জনদুর্ভোগে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে । এ সময় বিক্ষোভকারীরা ডাঃ শহীদুল আলমের নমিনেশন চাই , কাজী আলাউদ্দিনের নমিনেশন বাতিল কর নানামুখী কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকে। তাদের অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে এক তরফা অজানা, অচেনা প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে যা আগামীতে বিএনপি নিশ্চিত পরাজয় বরণ করবে। প্রতিবাদ কারীরা হুশিয়ার দিয়ে বলেন কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডাঃ শহিদুল আলমেকে প্রার্থী ঘোষণা না করা হলে সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন । সোমবার রাতেও কালীগঞ্জের নলতা হাসপাতাল মোড়ে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান। একই দাবিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়ন সমাবেশে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আজিজুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সেলিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজ, উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি শেখ মোজাফফর হোসেন, সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...