দার্জিলিংয়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, উদ্ধার তৎপরতা জোরদার।

প্রকাশ:

ভারতের দার্জিলিংয়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪-এ। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং হাজারো পর্যটক পাহাড়ে আটকে আছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা সোমবারও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহা পিটিআইকে বলেছেন, “পরিস্থিতি অত্যন্ত কঠিন। কয়েকজন এখনও নিখোঁজ, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। টানা বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।”

মাত্র ১২ ঘণ্টায় ৩শ’ মিলিমিটার বৃষ্টিপাতে দার্জিলিং পাহাড় ও দুয়ারস অঞ্চলে ব্যাপক ভূমিধস ও ক্ষয়ক্ষতি হয়েছে। দার্জিলিংয়ের মিরিক, সুখিয়াপোখরি ও জোরবঙ্গলো এবং জলপাইগুড়ির নাগরাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা।

ভূমিধসে ক্ষতিগ্রস্ত একজন বাসিন্দা মনোজ রায় জানান, “আমার ঘর কাদা ও পাথরে ঢেকে গেছে। সরকারের কাছে আবেদন, আমাদের থাকার মতো একটি ঘর করে দিন।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। জেলা প্রশাসন, গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) ও স্থানীয় এনজিওগুলোর সহযোগিতায় ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। এক কর্মকর্তা জানান, “বন্যাদুর্গতদের জন্য খাবার, ওষুধ, কম্বল ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে।”

সূত্র: সিএনবিসি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...