ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস, বাস চাপা পড়ে ১৮ জনের মৃত্যু

প্রকাশ:

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে যাত্রীবাহী একটি বাস চাপা পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রায় ৩০–৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের ঘুমারউইনের পথে যাচ্ছিল। পথে প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসে পড়ে পুরো বাসটিকে মাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়। পরে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি ও আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে গভীরভাবে মর্মাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক ভূমিধসের ঘটনা ঘটছে।

সূত্র: গালফ নিউজ, রয়টার্স, এনডিটিভি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...