গাজামুখী ফ্লোটিলা আটক, গ্রেটা থুনবার্গসহ ১৫৬ অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

প্রকাশ:

ইসরায়েল গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানের ১৫৬ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে। আটক অভিযাত্রীদের মধ্যে সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। শনিবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল আই–২৪ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের নাগরিক ও গ্রেটাসহ মোট ১৬৫ জনকে বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে। বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত ৩১ আগস্ট ফিলিস্তিনের গাজাবাসীর জন্য খাদ্য ও ওষুধ নিয়ে স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করে ৪৩টি নৌযানের এই বহর। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনসহ চারটি আন্তর্জাতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ ছিল এ মিশনের উদ্যোক্তা।

মিশনে সুইডেনের গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, পার্লামেন্ট সদস্য, আইনজীবী, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী কর্মীসহ ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক অংশ নেন।

গত বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী প্রথমে ১৩টি নৌযান আটকায়। এরপর বাকি ৩০টি নৌযানও একে একে আটক করে ইসরায়েলের নৌ সেনারা। আটক নৌযানগুলো ও যাত্রীদের আশদোদ বন্দরে রাখা হয়।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আটক অবস্থায় সুইডেনের দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়েছিল গ্রেটাকে। সেখানে তিনি অভিযোগ করেন, তাকে ছারপোকার পূর্ণ কক্ষে রাখা হয়েছে, প্রয়োজনীয় খাবার ও পানি দেওয়া হয়নি এবং জোর করে ইসরায়েলি পতাকাকে চুমু দেওয়া ও ছবি তুলতে বাধ্য করা হয়েছে।

ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ডি’ আগুস্টিনো গার্ডিয়ানকে বলেন, “আমাদের সবার সামনেই গ্রেটাকে হামাগুড়ি দিয়ে চলতে, পতাকাকে চুমু খেতে ও পতাকা গায়ে জড়িয়ে হাঁটতে বাধ্য করা হয়েছে।”

সূত্র: আই–২৪ নিউজ, দ্য গার্ডিয়ান, আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...