স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৯, আহত শতাধিক

প্রকাশ:

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৯, আহত শতাধিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ |
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী। দেশটির গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় মাদ্রিদের উদ্দেশে যাত্রারত একটি ট্রেন করদোবা এলাকায় বিপরীতমুখী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। দুর্ঘটনার সময় দুই ট্রেনে প্রায় ৪০০ জন যাত্রী ও কর্মী ছিলেন।
দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ট্রেনটির সামনের বগি। আহতদের মধ্যে ৪৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ৫ জন শিশু ও ১১ জন প্রাপ্তবয়স্ক আইসিইউতে রয়েছেন।
সংঘর্ষের পরপরই জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহত যাত্রীদের স্ট্রেচারে করে ট্রেন থেকে নামানো হচ্ছে।
স্পেনের পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা স্পেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
উল্লেখ্য, ইউরোপের অন্যতম দ্রুতগতির ও বিস্তৃত রেল নেটওয়ার্ক রয়েছে স্পেনে। দেশটিতে বার্সেলোনা, মাদ্রিদ, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগাসহ বড় শহরগুলোকে যুক্ত করে ৩ হাজার কিলোমিটারের বেশি উচ্চগতির রেলপথ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...