বিজয় দিবস উপলক্ষে ভারতে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ।

প্রকাশ:

বিজয় দিবস উপলক্ষে ভারতে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গৌরবময় দিন ১৬ ডিসেম্বর তথা বিজয় দিবস। আর চলতি বছর এই দিবস উদযাপনউপলক্ষে পশ্চিমবঙ্গে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল ভানগুরু রঘু এই তথ্য জানিয়েছেন।

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে সহায়তা করে ভারতীয় সেনাবাহিনী। স্বাধীনতা অর্জনের আগ মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধে জড়ায় ভারত। এ কারণে তারাও প্রতি বছরের ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উদযাপন করবে ভারতীয় সেনাবাহিনী। সেই উপলক্ষে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ মুক্তিযোদ্ধা, দুই সেনা কর্মকর্তা ও তাদের স্ত্রীদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) কলকায় এসে পৌঁছাবেন বাংলাদেশের এই প্রতিনিধি দল। ১৫ ডিসেম্বর তারা ইস্টার্ন কমান্ডের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টার এলাকার ‘মিলিটারি ট্যাটু’-তে অংশ নেবেন। একই দিনে তারা লোকভবনে গভর্নরের সঙ্গে দেখা করতে পারেন।

১৬ ডিসেম্বর বিজয় স্মারকে মূল অনুষ্ঠান হবে। সেখানে বাংলাদেশি প্রতিনিধি দলটি মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গৌরবময় দিন ১৬ ডিসেম্বর তথা বিজয় দিবস। আর চলতি বছর এই দিবস উদযাপনউপলক্ষে পশ্চিমবঙ্গে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল ভানগুরু রঘু এই তথ্য জানিয়েছেন।

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে সহায়তা করে ভারতীয় সেনাবাহিনী। স্বাধীনতা অর্জনের আগ মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধে জড়ায় ভারত। এ কারণে তারাও প্রতি বছরের ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উদযাপন করবে ভারতীয় সেনাবাহিনী। সেই উপলক্ষে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ মুক্তিযোদ্ধা, দুই সেনা কর্মকর্তা ও তাদের স্ত্রীদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) কলকাতায় এসে পৌঁছাবেন বাংলাদেশের এই প্রতিনিধি দল। ১৫ ডিসেম্বর তারা ইস্টার্ন কমান্ডের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টার এলাকার ‘মিলিটারি ট্যাটু’-তে অংশ নেবেন। একই দিনে তারা লোকভবনে গভর্নরের সঙ্গে দেখা করতে পারেন।

১৬ ডিসেম্বর বিজয় স্মারকে মূল অনুষ্ঠান হবে। সেখানে বাংলাদেশি প্রতিনিধি দলটি মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

Talashteam.com #talashteam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...