দায়িত্বরত সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এমআরইউ’র নিন্দা

প্রকাশ:

প্রেস বিজ্ঞপ্তি
৩০ অক্টোবর ২০২৫

দায়িত্বরত সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এমআরইউ’র নিন্দা

জাতীয় প্রেসক্লাবের সামনে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)। সংগঠনটি অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

বুধবার দুপুরে সংবাদ সংগ্রহের সময় পুলিশ সাংবাদিকদের ওপর লাঠিচার্জ ও বুট দিয়ে আঘাত করে। এতে আহত হন-
কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার খন্দকার আসিফুজ্জামান, যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আদনান জুবায়ের শাওন, সময়ের আলোর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার মাহবুব আলম শ্রাবণ, বাংলাদেশ মিডিয়ার স্টাফ রিপোর্টার সামিউল হক খান, কালের কণ্ঠের রিপোর্টার মিলন, টাইম নিউজের রিপোর্টার সাইফুদ্দিনসহ আরও ১০-১২ জন সাংবাদিক।
তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এমআরইউ নেতৃবৃন্দ বলেন-
“পুলিশ বাহিনীর মধ্যে সংস্কারের ঘাটতি ও দায়বদ্ধতার অভাবে এক প্রকার আগ্রাসী মানসিকতা জন্ম দিয়েছে। দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এই হামলা কেবল পুলিশের সীমালঙ্ঘন নয়, এটি রাষ্ট্রের নৈতিক কাঠামোকেও প্রশ্নবিদ্ধ করেছে। প্রেসক্লাবের মতো সংবেদনশীল স্থানে সাংবাদিকদের ওপর হামলা করা ক্ষমার অযোগ্য অপরাধ।”

সংগঠনটি জানায়-
“সাংবাদিকদের ওপর হামলার দায় কেউ এড়িয়ে যেতে পারবে না। আমরা এ ঘটনার স্বচ্ছ তদন্ত, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”
“সাংবাদিক সমাজের ওপর হামলার বিচার না হলে আমরা নীরব থাকব না। সত্য ও স্বাধীন গণমাধ্যম রক্ষায় দেশের তরুণ সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে বাধ্য হবে।”

ইয়াসিন আরাফাত
দপ্তর সম্পাদক
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি
মেবাইল : 01644-402586

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...