বরগুনায় দুর্নীতি বিরোধী সমাজিক আন্দোলন জোরদার করণে এসিজি ও ইয়েস সদস্যদের অরিয়েন্টেশন।

প্রকাশ:

বরগুনায় দুর্নীতি বিরোধী সমাজিক আন্দোলন জোরদার করণে এসিজি ও ইয়েস সদস্যদের অরিয়েন্টেশন।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি।।

নতুন এসিজি ও ইয়েস সদস্যদের নিয়ে বরগুনা সনাকের আয়োজনে টিআই, টিআইবি ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় হোটেল বে অব বেঙ্গলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে বরগুনা সনাকের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান তার স্বাগত বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নতুন এসিজি ও ইয়েস সদস্যদের।

ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন, বরগুনা সনাকের সভাপতি এডভোকেট আনিসুর রহমান, সহ-সভাপতি ডাঃ মনিজা, হাজী মোঃ হারুনর রশীদ, ক্রাই বিষয়ে উপ কমিটির আহবায়ক হামিদা বেগম, বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর – সিই মোঃ নাজমুল হোসেন খান, নতুন এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।

ওরিয়েন্টেশনে টিআইবির লক্ষ্য ও উদ্দেশ্য, টিআই, টিআইবির পরিচিতি, এসিজি ও ইয়েস অপারেশন গাইডলাইন, টিআইবির নৈতিক আচারণবিধি, টিআইবির যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার এবং সুরক্ষা নীতিমালা নিয়ে আলোচনা করেন বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর – সিই মোঃ নাজমুল হোসেন খান।

নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী আন্দোলন নিয়ে আলোচনা করেন বরগুনা সনাকের পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহবায়ক মনির হোসেন কামাল।

ওরিয়েন্টেশন শেষে নতুন এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান, বরগুনা সনাকের সহ সভাপতি হাজী হারুনর রশীদ।

মোঃ শাহজালাল
বরগুনা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...