চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

প্রকাশ:

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীর টাউন জৈনকাটি এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারী ও তার শিশু কন্যাকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাঠালতলি এলাকার নিলুফা নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ এনে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবার।

পরিবারের অভিযোগ, গত ১৭ তারিখ আনুমানিক দুপুর ১২টার দিকে জৈনকাটি এলাকার বাসিন্দা কবির প্যাদার স্ত্রী আসমা বেগমকে চাকরির আশ্বাস দেন কাঠালতলি এলাকার নিলুফা। অভিযোগ অনুযায়ী, চাকরি দেওয়ার কথা বলে আসমা বেগমের কাছ থেকে লক্ষাধিক টাকা গ্রহণ করেন তিনি। পরে চাকরির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার কথা বলে আসমা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান।

বাড়ি থেকে রওনা হওয়ার সময় আসমা বেগম তার ছেলেকে স্বামীর কাছে রেখে গেলেও ছোট কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসমা বেগম ও তার শিশুকন্যার কোনো সন্ধান মেলেনি। পরিবারের দাবি, তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ থাকায় তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্ভব হচ্ছে না।

এদিকে স্ত্রী ও শিশু কন্যার খোঁজ না পেয়ে অসহায় হয়ে পড়েছেন স্বামী কবির প্যাদা। দুই সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার। স্বজনদের আহাজারিতে এলাকায়ও সৃষ্টি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

বিঃদ্রঃ অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্তের বক্তব্য জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

আটক ছাত্রী সংস্থা নিয়ে সাবেক নেত্রী আয়েশা আক্তারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি….

আটক ছাত্রী সংস্থা নিয়ে সাবেক নেত্রী আয়েশা আক্তারের চাঞ্চল্যকর...

ভারতীয় গরুর নিলাম ঘিরে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ

ভারতীয় গরুর নিলাম ঘিরে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষনিজস্ব প্রতিবেদক...