জামায়াত নেতার মাইক্রো থেকে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ তিনজন আটক

প্রকাশ:

মেহেরপুর জেলা জামায়াতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের মাইক্রো থেকে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার মোড়ে চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াত আমিরের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সব যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এই সময়ে সাদা রঙের নোয়া (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) চেক করা হলে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার ও ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...