বছরে আয় ৬ কোটির বেশিসালাহউদ্দিন আহমদের সম্পদের পরিমাণ ১৮ কোটি টাকা

প্রকাশ:

আইন ও ব্যবসায় পেশা, বছরে আয় ৬ কোটির বেশি
সালাহউদ্দিন আহমদের সম্পদের পরিমাণ ১৮ কোটি টাকা
কক্সবাজার প্রতিনিধি | প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ছয় কোটির বেশি। আইন ও ব্যবসাকে পেশা হিসেবে উল্লেখ করা সালাহউদ্দিন আহমদ ২০২৫–২৬ অর্থবছরে আয় দেখিয়েছেন ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হলফনামা ও আয়কর রিটার্ন বিশ্লেষণে দেখা যায়, তাঁর মোট প্রদর্শিত সম্পদের পরিমাণ ১৮ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৬২৬ টাকা। এ আয়ের বিপরীতে তিনি আয়কর দিয়েছেন ২১ লাখ ৮২ হাজার ২১৬ টাকা। তাঁর দায়ের পরিমাণ দেখানো হয়েছে ৪ কোটি ১৫ লাখ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রিধারী সালাহউদ্দিন আহমদের আয়ের বড় অংশ এসেছে জমি বিক্রি থেকে। অন্যান্য উৎস থেকে (মূলধনি আয়) তাঁর আয় ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা। এ ছাড়া কোম্পানির পরিচালক হিসেবে সম্মানী পেয়েছেন ২৬ লাখ ৪০ হাজার টাকা। কৃষি খাত থেকে আয় ৬ লাখ ২০ হাজার টাকা, বাড়ি ও বাণিজ্যিক স্থাপনা থেকে ভাড়া বাবদ আয় ৩ লাখ ২০ হাজার টাকা এবং প্রাণী ও মৎস্য খামার থেকে আয় ৫ লাখ ৫৬ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, সালাহউদ্দিন আহমদের অস্থাবর সম্পদের মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকার বেশি। এর মধ্যে নগদ টাকা রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে প্রায় ৩৯ লাখ টাকা, শেয়ার ১৯ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ২৬ লাখ টাকা। তাঁর মালিকানায় রয়েছে ৫৬ লাখ টাকার একটি কার ও দুটি জিপ, ১২ দশমিক ৩ তোলা স্বর্ণালংকার এবং তিনটি আগ্নেয়াস্ত্র।

স্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৭ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টাকা। এর মধ্যে রয়েছে প্রায় ২৪ দশমিক ৩৬ একর কৃষিজমি, ১ দশমিক ৭৬ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা একটি বাড়ি, ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট এবং পেকুয়ায় একটি প্রাণী ও মৎস্য খামার।

এ ছাড়া তাঁর স্ত্রী হাছিনা আহমদের অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ২৪ লাখ টাকা এবং স্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৯৫ লাখ টাকা। তাঁর নামে কক্সবাজার শহরের কলাতলীতে ছয়তলা একটি ভবনসহ জমি ও অন্যান্য সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...