উখিয়ার তচ্ছাখালী খাল থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ:

উখিয়ার তচ্ছাখালী খাল থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের উখিয়া উপজেলার তচ্ছাখালী খাল থেকে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী জসিম উদ্দিন–কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব জানায়, ঘটনার পর থেকে পলাতক থাকা জসিম উদ্দিনকে চট্টগ্রামের বোয়ালখালী থানা এলাকায় বিশেষ অভিযানে আটক করা হয়।

এর আগে স্থানীয়দের দেওয়া সংবাদে তচ্ছাখালী খাল থেকে আংশিক পচনধরা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-১৫ জানায়, গ্রেফতার জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার পেছনের কারণ ও অন্য কেউ জড়িত আছে কি না— তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...