ফরিদগঞ্জে স্বর্ণ চুরির মূল আসামী গ্রেফতার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

প্রকাশ:

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির মূল আসামী গ্রেফতার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার


ফরিদগঞ্জ উপজেলা — প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের “মা জুয়েলার্স” দোকানে সংঘটিত আলোচিত স্বর্ণ চুরির ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। গত ১৫ অক্টোবর রাতে দোকানের সিন্দুক ভেঙে প্রায় ২৪ ভরি ৯ আনা স্বর্ণালংকার, ৩৫ ভরি রূপা ও নগদ ২৫,০০০ টাকা চুরি হয়— যার মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা নং-২৮, তারিখ ২২/১০/২০২৫ইং, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে রুজু করা হয়।

অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহ আলম পিপিএম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার ও থানার চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় খুলনা শহরের নিউ মার্কেট এলাকা থেকে মূল আসামী কামাল পারভেজ মিলন (৪৬)-কে গত ২৯ অক্টোবর ভোরে গ্রেফতার করে। তার দেখানো মতে ভাড়া বাসা হতে চোরাই স্বর্ণালংকার (৭ ভরি ১ আনা ১ রতি), দুটি মোবাইল ফোন ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে সহযোগী খলিল মৃধা (৪০)-কে চাঁদপুর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, কামাল পারভেজ একজন আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা, যার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...