নতুন মামলায় আবারো গ্রেফতার পলক-আতিকুল সহ ০৪ জন

প্রকাশ:

রাজধানীর বনানীতে গত বছরের গণ-অভ্যুত্থান চলাকালে মো. শাহজাহান হত্যা মামলায় সাবেক চার মন্ত্রী ও নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো ব্যক্তিরা হলেন—বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সকালে কারাগারে থাকা অবস্থায় আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছির আরাফাত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে এক শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন স্থানীয় একটি কারখানার কর্মী মো. শাহজাহান। ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে গুলি চালান। এতে শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। পরে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

ঘটনার প্রায় পাঁচ মাস পর, ১৮ ডিসেম্বর, নিহতের মা সাজেদা বেগম বনানী থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...