ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে আটকা সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান

প্রকাশ:

ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের বেহাল অবস্থা পরিদর্শনে গিয়ে নিজেই যানজটে আটকা পড়লেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় উপদেষ্টার গাড়িবহরও আটকে পড়ে। দুপুর পৌনে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত তিনি ও তাঁর সঙ্গে থাকা কর্মকর্তারা যানজট থেকে মুক্ত হতে পারেননি।

জানা গেছে, ঢাকা থেকে ট্রেনে ভৈরব স্টেশনে পৌঁছে সড়কপথে সরাইলের উদ্দেশ্যে রওনা দেন ফাওজুল কবির খান। আশুগঞ্জের সোহাগপুরে পৌঁছাতেই দীর্ঘ যানজটে থমকে যায় তাঁর গাড়িবহর।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনই এ মহাসড়কে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম বলেন, “উপদেষ্টার গাড়িবহর কিছুদূর যাওয়ার পরই যানজটে আটকে পড়ে। হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ মিলে যানজট নিরসনে কাজ করছে।”

উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। খানাখন্দে ভরা মহাসড়ক ও ভারী যানবাহনের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...