রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে গুলি বর্ষণ ও আগুন

প্রকাশ:

শুক্রবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মেট্রোরেল ২৬৬ নম্বর পিলারের নিচে তিনজন ব্যক্তি বাসটির গতিরোধ করে। এদের মধ্যে দুজন গাড়িতে উঠে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা আরেকজন জানালার গ্লাসে গুলি করে পালিয়ে যায়।

ওসি আরও জানান, আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রতিপক্ষের বাসে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...