ঢাকার চারটি অভিজাত এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে

প্রকাশ:

রাজধানীর চার অভিজাত এলাকা—গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, আজ (১ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এর আগে ডিএনসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬-এর বিধি-৪ অনুযায়ী এই চারটি এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, অক্টোবর থেকে বছরব্যাপী হর্ন বাজানো বন্ধে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হবে। পরবর্তীতে নির্ধারিত নিয়ম ভঙ্গ করে এসব এলাকায় হর্ন বাজালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...