সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে সংসদ নির্বাচন স্থগিত

প্রকাশ:

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে সংসদ নির্বাচন স্থগিত
সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এই দুই আসনে ভোটের সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।”

এর আগে হাইকোর্টের এক রায়ের পর নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর পাবনা-১ ও ২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে। তবে ওই বিজ্ঞপ্তির বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি শেষে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশে বলেন, আবেদনকারী লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) দাখিল করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

ফলে আদালতের চূড়ান্ত নির্দেশনা না আসা পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...