ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানালেন, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

প্রকাশ:

ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

ওসমান হাদীর জীবন রক্ষায় আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর রহমত কামনা করেন।

ঢাকা আট আসনে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, জংগীবাদি সন্ত্রাসী হিংস্র পাশবিক স্বৈররাজনীতির প্রাদুর্ভাবে দেশে কোথাও জীবনের নিরাপত্তা না থাকায় আসন্ন নির্বাচন সুষ্ঠু না হবার আশংকা দেখা দিয়েছে। হিউমিনিটি রেভুলুশন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান প্রার্থী ও জনগণের জীবন রক্ষায় সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্র বুথ পদ্ধতি বাদ দিয়ে এস্তোনিয়ার মত মোবাইলের মাধ্যমে যার যার স্থানে থেকে ভোট দেয়ার পদ্ধতি চালু করার আবেদন জানান। আল্লামা ইমাম হায়াত ওসমান হাদীর জীবন রক্ষায় আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর রহমত কামনা করেন।
-শেখ রায়হান রাহবার, মহাসচিব, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ,
World humanity revolution.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...