সিংড়ায় কচুরীপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশ:

সিংড়ায় কচুরীপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের শতাধিক কৃষিজমি থেকে কচুরিপানা অপসারণের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলায় আমতলা চত্বরে এ কর্মসূচি পালন করেন পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাবুল হাসান বকুল। এসময় বক্তব্য দেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, কৃষক রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, মুনসুর মোল্লা, কৃষক আদনানসহ অনেকে।

বক্তারা জানান, বর্ষার পানির স্রোতে উজান থেকে ভেসে আসা কচুরিপানা হিয়ালা বিলের বিশাল এলাকা জুড়ে জমে রয়েছে, যা শতাধিক হেক্টর জমিতে আসন্ন বোরো ধানের চাষাবাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা নিজেদের উদ্যোগে জলার বাতা খাল দিয়ে কচুরিপানা অপসারণ করতে চাইলে কিছু অসাধু মৎস্যজীবী ও খাল দখলকারী মহল বাধা দেয়।

বক্তারা অবিলম্বে কচুরিপানা অপসারণ এবং দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...