জুরাইনে চাঁদাবাজির প্রতিবাদে যুব নেতা মুফতি আমির হামজার ওপর হামলা

প্রকাশ:

রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে। স্থানীয় বিএনপির পরিচয়ধারী একদল বখাটে রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা চালকের ওপর চড়াও হয়। এ সময় প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হন মুফতি আমির হামজা।

হামলায় তার মাথা ফেটে গুরুতর জখম হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, “২৪ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এখনই তাদের রুখে দিতে না পারলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত করে হামলায় জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।
মাওলানা মাদানী আরও বলেন, “এটি একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসের ধারাবাহিক অংশ। জনগণ আগামী নির্বাচনে এর জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাল্লাহ।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...