সোভিয়ার কাছে বড় হারে শীর্ষস্থান হারাল বার্সেলোনা

প্রকাশ:

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার মাঠে ৪-১ গোলে হেরে শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করেছে বার্সেলোনা। রোববারের এই হারের ফলে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৩তম মিনিটে সফল স্পট কিকে বার্সেলোনার সাবেক উইঙ্গার আলেক্সিস সানচেস সেভিয়াকে এগিয়ে নেন। ৩৬তম মিনিটে জুলস কুন্দের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান ইসাক রোমেরো। প্রথমার্ধের শেষ সময়ে মার্কাস রাশফোর্ড একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেন।

দ্বিতীয়ার্ধে ভালো খেললেও গোলের সুযোগ নষ্ট করে বার্সেলোনা। ৭৩তম মিনিটে আলেসান্দ্রো বালদে বক্সে ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি বাইরে মেরে হতাশ করেন রবার্ট লেভানদোভস্কি।

শেষ সময়ে দুটি গোল হজম করে বড় হারে মাঠ ছাড়ে কাতালানরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হোসে আনহেল কারমোনা এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অ্যাকর অ্যাডামস সেভিয়ার জয় নিশ্চিত করেন।

এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠেছে সেভিয়া। ১৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারিয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রাখাইনে বাজারের ওপর জান্তা বাহিনীর বিমান হামলা, ৪ শিশুসহ নিহত ১৮

মিয়ানমারের Myanmar-এর Rakhine State-এ একটি স্থানীয় বাজারকে লক্ষ্য করে...

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী খুন, অভিযুক্ত কিশোর শনাক্তরাজধানীর হাজারীবাগ থানাধীন...

কুমিল্লা দাউদকান্দি-তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লা দাউদকান্দি-তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪...

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...