খুলনার রূপসায় যুক্তরাজ্য বিএনপির নেতা পারভেজ মল্লিকের কর্মীদের উপর হামলা, আহত ৫

প্রকাশ:

খুলনার রূপসায় যুক্তরাজ্য বিএনপির নেতা পারভেজ মল্লিকের কর্মীদের উপর হামলা, আহত ৫

কাজদিয়া রূপসা উপজেলা যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি কেন্দ্রীয় তত্ত্ব বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কর্মী- সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এই মর্মান্তিক হামলা হয়। রুপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পাঁচজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ মল্লিকের একটি রাজনৈতিক কর্মসূচির আয়োজনকে কেন্দ্র করে হেলালপন্থী কর্মীরা বিক্ষিপ্ত হয়ে হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। যারা গণতান্ত্রিকভাবে কার্যক্রম চালাচ্ছিলেন তাদের উপর হামলা অগ্রহণযোগ্য।

তিনি আরো জানান, সকালে স্থানীয় নেতাকর্মীরা
পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হেলালপন্থি কয়েকজন এসে হামলা চালান। এতে আমার ভাইসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রূপসা থানা ওসি মাহফুজুর রহমান বলেন, হামলার খবর পাওয়াযর সঙ্গে সঙ্গে পুলিশ টহল মোতায়েন করে সবাইকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...