যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুলিয়ারচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
আবিদ হাসান, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কুলিয়ারচর অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে কুলিয়ারচর অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুল আলম বলেন,
“যুবদল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থাকব।”
তিনি আরও বলেন, “দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতা সংকুচিত। এই পরিস্থিতিতে যুবদলকেই অগ্রভাগে থেকে দেশপ্রেমিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল মিল্লত , সাধারণ সম্পাদক এম এ হান্নান , পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহআলম, পৌর বিএনপির (১নং) সদস্য সায়েম সিদ্দিকী, যুবদল উপজেলা শাখার সভাপতি, আজাহার উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুলিয়ারচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
প্রকাশ:

