চুয়াডাঙ্গায় যুবককে জবাই করে হত্যা

প্রকাশ:

চুয়াডাঙ্গায় যুবককে জবাই করে হত্যা


চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-

চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি এলাকায় সোহেল (২৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বেলগাছি গ্রামের খরার মাঠ এলাকায় সোহেলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।স্থানীয়দের মতে, ভোরের দিকে মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত সোহেল স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।চুয়াডাঙ্গা সদর থানার একজন কর্মকর্তা জানান, “পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেতা উদ্ঘাটনে তদন্ত চলছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবার ও স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...