গাজা শান্তি পরিকল্পনায় ট্রাম্প–নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি

প্রকাশ:

আন্তর্জাতিক ডেস্ক │ ঢাকা রিপোর্ট

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন। আগামী সপ্তাহগুলোতে এ বিষয়ে আরও তৎপরতা বাড়ানোর কথাও ইঙ্গিত দেন তিনি।

মোদি লিখেছেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানাই। বাণিজ্য আলোচনায় অর্জিত অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আগামীতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে আমরা সম্মত হয়েছি।”

আরেক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান তুলে ধরে বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো রূপের সন্ত্রাসবাদই অগ্রহণযোগ্য। তিনি জানান, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতির জন্য নেতানিয়াহুকেও ফোন করে অভিনন্দন জানিয়েছেন। মোদি বলেন, “জিম্মিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির চুক্তিকে আমরা স্বাগত জানাই।”

এদিকে ইসরাইল নিশ্চিত করেছে যে সব পক্ষ গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির ‘প্রথম ধাপে’ স্বাক্ষর করেছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...