চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে এগারটার দিকে ফৌজদারহাট টোল রোডে চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

