ইসরাইলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ:

রোববার (৫ অক্টোবর) ভোরে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়, জেরুজালেম, মধ্য ইসরাইল ও দক্ষিণ-পশ্চিম তীরজুড়ে হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, একটি ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা হয়েছে।

আইডিএফ-এর দাবি, সফলভাবে প্রতিহত হওয়া এ ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে ইসরাইল–হামাসের ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আগে ইয়েমেনি বিদ্রোহীরা ইসরাইলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ওই সময় থেকেই ইসরাইলের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রাখাইনে বাজারের ওপর জান্তা বাহিনীর বিমান হামলা, ৪ শিশুসহ নিহত ১৮

মিয়ানমারের Myanmar-এর Rakhine State-এ একটি স্থানীয় বাজারকে লক্ষ্য করে...

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী খুন, অভিযুক্ত কিশোর শনাক্তরাজধানীর হাজারীবাগ থানাধীন...

কুমিল্লা দাউদকান্দি-তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লা দাউদকান্দি-তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪...