চট্টগ্রামে বিশ্ব সুন্নী আন্দোলনের ‘হযরত গাওসে পাক (রহ.) ও জামে আওলিয়া কেরামের পথ পুণরুদ্ধার সম্মেলন’ অনুষ্ঠিত

প্রকাশ:

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৪ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রাম জেলা কার্যালয়ে “হযরত গাওসে পাক (রহ.) ও জামে আওলিয়া কেরামের পথ পুণরুদ্ধার সম্মেলন” এবং এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আল্লামা আরেফ সারতাজ। উপস্থিত ছিলেন আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা মুফতি রেজাউল কাওছার, সাবিনা সাদাত সাফা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সত্যের সংযোগ ও অটলতা, ঈমানী বিশ্বস্ততা এবং ইনসানিয়াতের সঞ্জীবনী শক্তির ধারক ছিলেন আওলিয়া কেরাম। তাঁরা ছিলেন দুনিয়ার খেলাফতে ইসলামের আলোকবর্তিকা, মহান রেসালাতের বন্ধন ও নূরে ইলাহীর প্রবাহধারা।

বক্তারা আরও বলেন, কুফর-জুলুম ও স্বৈরাচার থেকে মুক্ত জীবন গড়ার অনুপ্রেরণা এবং পার্থিব দাসত্বের শিকল থেকে আত্মার মুক্তির পথ দেখিয়েছেন আওলিয়া কেরাম। আহলে বাইত, খোলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে কেরামের উত্তরাধিকার হিসেবে তাঁরা তাওহীদ, রেসালাত ও ইনসানিয়াতের দীপ্ত বার্তা মানুষের মাঝে ছড়িয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...