নোয়াখালীর হাতিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ

প্রকাশ:

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে বুধবার বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত সাইফুল ইসলাম রিয়াদ চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

উধাও হওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার একই এলাকার প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের এক পুত্রসন্তান রয়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, সুমাইয়া আক্তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। তারা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাচ্ছেন না।

প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের বলেন, “আমার ছেলের বউ স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে, তাই কেউ কিছু বলতে সাহস পায়নি। আমি এখন অনেকটা অসহায় অবস্থায় আছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, রিয়াদ প্রায় সময় এলাকার মেয়েদের উত্যক্ত করত। “ছাত্রদল করার কারণে তার বিরুদ্ধে মুখ খোলা যেত না। এখন সে যা করেছে, তাতে আমাদের সমাজে অস্থিরতা তৈরি হয়েছে। তার শাস্তি হওয়া উচিত,” বলেন তিনি।

অভিযুক্ত রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...