অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু।

প্রকাশ:

শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। অষ্টমী পার হয়ে দেবী দুর্গার বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছে। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বছরের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মহানবমীর মহাআরতি অনুষ্ঠিত হয়। নবমী তিথির অন্যতম আকর্ষণ সন্ধিপূজা—যা অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটজুড়ে হয়। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি পদ্মফুল ও ১০৮টি মাটির প্রদীপ নিবেদন করা হয় দেবীর চরণে।

পুরোহিতদের মতে, মহানবমীতে দেবী দুর্গাকে ষোড়শ উপচারে পূজা করার পাশাপাশি ১০৮টি নীলপদ্ম, নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা এবং যজ্ঞের মাধ্যমে বিহিতপূজা সম্পন্ন হয়। যজ্ঞে বেল পাতা, আমকাঠ ও ঘি দিয়ে দেবীর কাছে আহুতি প্রদান করা হয়।

মহানবমীর দিন মণ্ডপে মণ্ডপে চলে প্রাণের উৎসব, আর ভক্তদের হৃদয়ে জমে ওঠে বিষাদের আবেশ। কারণ, দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। প্রার্থনার সময়ে ভক্তরা অশ্রুসিক্ত হয়ে দেবীর কাছে প্রার্থনা করেন যেন নবমীর রাতটি সহজে অবসান না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...